×

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৫:৩০ পিএম

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

ছবি: সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক কুতুবদিয়া থেকে এমভি জাহান মণি-৩ জাহাজে করে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছেন। পৌঁছনোর পর তাদেরকে বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এসময় নাবিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৪ মে) বিকেল চারটার দিকে জাহাজটি বন্দর জেটিতে পৌঁছায়।

বন্দরে পৌঁছার পর সেখানে উপস্থিত সবার প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকরা। সেখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নিজেদের বাড়ির উদ্দেশ্যে নাবিকদের রওনা দেয়ার কথা রয়েছে।

আরো পড়ুন: সোনারগাঁওয়ে দুই সহোদর ১০ দিন ধরে নিখোঁজ

এর আগে, দুপুর ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি জাহান মনি-৩। সোমবার (১৩ মে) বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে। সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করেছিলো সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়।

এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিলো জাহাজটি। সেই হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App