×

সারাদেশ

কুলাউড়ায় জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:০৫ পিএম

কুলাউড়ায় জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আছকন মিয়া নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এ ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গংদের সঙ্গে মিছির উল্ল্যাহ গংদের বিরোধ চলছিলো। বুধবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ গংরা। এ সময় আছকির মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

আরো পড়ুন: সেপটিক ট্যাংকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

এ সময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও আছকন মিয়া গুরুতর আহত হন। আহতদের দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আছকন মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানতে চাইলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App