×

সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাত, তিন শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৪:৩৯ পিএম

সুনামগঞ্জে বজ্রপাত, তিন শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮), বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া ও অন্য আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। 

সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাঁও খেয়াঘাটের পাশে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরা সবাই চেলা নদীতে বালু ও পাথর উত্তোলনের কাজ করতেন।

আরো পড়ুন: ছাগলনাইয়ায় বজ্রপাতে ২ শিক্ষার্থী নিহত

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে খারাপ আবহাওয়ার কারণে সাড়ে ১০টার দিকে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় নদীতে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আচমকা একটি বজ্র এসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তাদের সঙ্গে থাকা কয়েকজন। পরে হাসপাতালে আরো একজন মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত জটিলতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App