×

সারাদেশ

উপজেলা নির্বাচন

ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৭:৪৩ পিএম

ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ছপুর আহমদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের কর্মী।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পোকখালী পশ্চিম মালমোরাপাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব বলেন, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম সকাল থেকে কেন্দ্রে প্রভাব বিস্তার করেন। একপর্যায়ে আমার ওপর হামলার চেষ্টা করেন। পরে ভোটগ্রহণের শেষ পর্যায়ে আমার এক কর্মী ভোটারদের কাছ থেকে ভোট চাইলে শামসু আলমের স্বজনরা আমার কর্মীর ওপর হামলা করেন এবং ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

অন্যদিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম বলেন, তারাই আমার ওপর হামলা করছে। তবে কীভাবে কি হয়েছে তা আমি জানি না।

ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ছুরিকাঘাতে একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App