×

সারাদেশ

গর্তে পাওয়া ৩ মৃতদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৯:১৮ পিএম

গর্তে পাওয়া ৩ মৃতদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত থেকে মাটিচাপা অবস্থায় এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলো একই পরিবারের সদস্যদের বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়ার হাইঞ্জা মোড়লের বাড়ির মসজিদের সামনের একটি পতিত জমির আইল ঘেঁষা গর্ত থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। তবে মৃতদেহগুলো ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পিবিআই, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১টার দিকে কুকুর অজ্ঞাত শিশুর পায়ের অংশ বিশেষ নিয়ে ছোটাছুটি করছিল। এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লোকজন এসে দেখেন একটি গর্তে আরো দুটি লাশ রয়েছে; যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুপুর ২টার দিকে ত্রিশাল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। এছাড়াও মৃতদেহ ক্ষতবিক্ষত ও হাতের আঙুল না থাকায় পরিচয় মেলেনি তাদের। 

আরো পড়ুন: ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে হত্যার পর কেউ লাশ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, মৃতদেহগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেকেরও বেশি সময় আগে তাদের কেউ হত্যা করে পুঁতে রেখেছে। মনে হচ্ছে এদের অন্য কোনো এলাকা থেকে এনে এখানে পুঁতে রাখা হয়েছে। 

ময়মনসিংহ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, কাকচর নয়াপাড়ার একটি দুর্গম এলাকায় লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তিনটি মৃতদেহ উদ্ধার হয়। একজন মহিলা এবং দুটি ছেলের। মহিলার বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ ও ছেলে দুটির বয়স তিন থেকে চার বছর হবে। আমাদের ধারণা আনুমানিক পাঁচ-ছয় দিন আগে তাদের এখানে পুঁতে রাখা হয়েছে। এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পিবিআই, র্যাব সবাই টেকনোলজি কাজে লাগিয়ে দ্রুত এ মরদেহ তিনটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App