×

সারাদেশ

সোনারগাঁওয়ে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৩:২২ পিএম

সোনারগাঁওয়ে পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে হত্যা, স্বামী আটক

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বামীকে পরকীয়ায় বাধা দেয়ায় দুই সন্তানের জননী সালমা আক্তারকে  (৩৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে স্বামী রূপচাঁনের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁও থানার পুলিশ ঘাতক স্বামী রূপচাঁনকে আটক করেছে। শুক্রবার (২৪ মে) ভোরে উপজেলার পৌরসভা এলাকার ভট্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত স্বামী রূপচাঁন দীর্ঘদিন ধরে স্থানীয় একটি কারখানায় চাকরি করা এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলো। গোপনে চলতে থাকে তাদের অবৈধ মেলামেশা। পরকীয়ার সম্পর্কটি প্রকাশ্যে এলে সালমা প্রায়ই প্রতিবাদ করতেন এবং তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। 

নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান কাইফি (১৮) জানান, আমার বাবা দীর্ঘ দিন ধরে পরকীয়ার সঙ্গে জড়িত ছিল। এই নিয়ে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগেও মা'কে অনেক মারধর করেছে। পরে আমি আমার নানীর বাড়ির আত্মীয়দের জানিয়েছি। উনারা বলেছিলো ঈদের পর বসবে কিন্তু আজ আমার মা'কে মেরেই ফেললো। 

এই ব্যাপারে নিহতের বড় ভাই কণ্ঠশিল্পী রিপন খান জানান, ২০০৫ সালে আমার বোনের ভট্টপুর গ্রামের সোনামিয়ার ছেলে রূপচাঁনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। একটি গার্মেন্টস কারখানায় কাজ করার সুবাধে সে গত কয়েক বছর ধরে বিভিন্ন মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরে। বাধা দিলে প্রায়ই আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করত। গত বৃহস্পতিবার রাতে এরই জের ধরে আমার বোনের সঙ্গে ঝগড়া হয়। আজ সকালে পুকুর থেকে আমার বোনের মৃতদেহ উদ্ধার করে। আমি এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

নতুন পে স্কেল প্রজ্ঞাপন, সোমবার মন্ত্রিসভায় অনুমোদন উপস্থাপন

নতুন পে স্কেল প্রজ্ঞাপন, সোমবার মন্ত্রিসভায় অনুমোদন উপস্থাপন

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬২৬

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬২৬

প্রকাশ্যে বন্দুক হাতে পার্কে ঘোরাঘুরি, যা বললো পুলিশ

প্রকাশ্যে বন্দুক হাতে পার্কে ঘোরাঘুরি, যা বললো পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App