×

সারাদেশ

নীলফামারীতে বাড়ছে চিনাবাদাম চাষ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৬:৪৫ পিএম

নীলফামারীতে বাড়ছে চিনাবাদাম চাষ

ছবি: ভোরের কাগজ

গত কয়েক বছরে নীলফামারী জেলায় চিনাবাদাম চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। সেই অনুযায়ী উপযুক্ত মাটি, অনুকূল আবহাওয়া এবং সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের কারণে আগ্রহ বাড়ছে চাষীদের।

জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদর উপজেলার কয়েকটি চিনাবাদাম ক্ষেত পরিদর্শন করে দেখা যায়, এ মৌসুমে এলাকার কৃষকেরা ব্যাপকভাবে চিনাবাদাম চাষ করছেন। অন্যদিকে সার কিংবা নিরানীতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চিনা বাদাম চাষে জৈব সার ব্যবহারের জন্য ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচির সম্পন্ন করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো চালিয়েছে কৃষি বিভাগ। ফলে, চিনাবাদাম চাষে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন চাষীরা।

জেলার ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে কৃষক সাইফুল ইসলাম (৪৩) ভোরের কাগজকে বলেন, “এই মৌসুমে এক একর জমিতে চিনাবাদাম চাষাবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। আশা করছি, খরচ মিটিয়ে একটা মোটা লভ্যাংশ থাকবে”। 

একই উপজেলার ভোগডাবুড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে আরেক কৃষক আব্দুর রউফ (৩৮) বলেন, “বালুকাময় জমি পাট, ধান, গমসহ অন্যান্য মৌসুমি ফসল চাষের উপযোগী নয়। এ মাটি প্রধানত ভুট্টা, পেঁয়াজ, চিনাবাদাম, রসুন চাষের উপযোগী। সেকারণে এ বছর দুই একর জমিতে চিনাবাদাম চাষ করেছি। বাদাম চাষের প্রক্রিয়া সহজ এবং এটি উচ্চ লাভজনক একটি ফসল”। 

ভোরের কাগজ এর সাথে আলাপকালে, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এর উপ-পরিচালক (ডিডি) ড. এস এম আবু বকর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “চিনাবাদাম অন্যান্য মৌসুমী ফসলের থেকে একটি উচ্চ লাভজনক ফসল। তাই এ বছর জেলার ডোমার, জলঢাকা, ডিমলা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদর উপজেলার কৃষকরা প্রায় এক হাজার ২০ হেক্টর জমিতে বাদাম চাষ করেছেন। এ বছর ২ হাজার ৩৭৭ মেট্রিক টন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যোগাযোগ করা হলে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), ডোমার, নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক আবু তালেব বলেন, “চিনাবাদাম চাষ হচ্ছে কম খরচে এবং অধিক লাভজনক ফসল। নীলফামারীর মাটি চিনাবাদাম চাষের উপযোগী। বিশেষ করে বালুকাময় জমিগুলিও অত্যন্ত ভাল। ফলে, এ মৌসুমে ব্যাপকভাবে চিনাবাদাম চাষ করছেন এলাকার কৃষকরা। তবে জেলায় প্রতিবছরই বাড়ছে চিনাবাদামের চাষাবাদ। বিশেষ করে জেলার ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার কৃষকরা তিস্তা নদী ভিত্তিক বালুকাময় জমিতে ব্যাপকভাবে চিনাবাদাম চাষ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App