×

সারাদেশ

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন মো. রিয়াজ উদ্দীন আহম্মেদ

Icon

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:৩৮ পিএম

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন মো. রিয়াজ উদ্দীন আহম্মেদ

ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিয়াজ উদ্দীন আহম্মেদ উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন । গত বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করে। 

বাতিলের পরপরই প্রার্থী উচ্চ আদালতে (হাই কোর্টে) আপিল করেন। আদালত যাচাই-বাছাই সাপেক্ষে নির্বাচন কমিশনের রায় খারিজ করে মো. রিয়াজ উদ্দীন আহম্মেদের প্রার্থীতা বহাল রাখার পক্ষে রায় প্রদান করেন। উচ্চ আদালতের এই রায়ের ফলে প্রার্থীর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকলো না।

এদিকে আগামী ২৯ মে তৃতীয় ভাগে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। সে নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজ উদ্দীন । 

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. রিয়াজ উদ্দীন আহম্মেদ বলেন, "সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে এই রায় একটি যুগান্তকারী পদক্ষেপ। আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আচরণবিধি মেনে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ব্যালটের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত করবো।" এছাড়া মঠবাড়িয়া উপজেলার সর্ব-সাধারণের বিপদ-আপদে পাশে থাকার অভিমত ব্যক্ত করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App