×

সারাদেশ

দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ি (জামালপুর) থেকে

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৯:৫৪ পিএম

দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (২৬ মে) সকালে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ।

এম এ মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মো. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রিন্সিপাল মো. আব্দুর রশিদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ স্টিফেন লিউক মালাকার, মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুব মোমতাজ, পৌর মেয়র মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  সামস উদ্দিন, এম এ সাত্তার মেমোরিয়াল কলেজ এর দাতা সদস্য প্রকৌশলী জোবাইদুল ইসলাম প্রমুখ।

পরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া ২০০ শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী শওকত আলী বলেন, আমরা ধনী ও দরিদ্রদের বৈষম্য কিংবা অসমতা কমিয়ে আনতে চাই। এক্ষেত্রে তথ্য-প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দ্বারে গুণগত শিক্ষা পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়েছি। আমরা সবার জন্য সমমানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছি। দরিদ্র চরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে আমরা আমাদের এই কলেজ স্থাপন করেছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App