×

সারাদেশ

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স যাত্রী নিহত

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০১:৪১ পিএম

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স যাত্রী নিহত

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা জেলার সদরের লক্ষীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন।

স্বজনদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, সোমবার সকালের দিকে ওই অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

কুমিল্লায় কর্মরত অবস্থায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছিল। এই ঘটনায় অ্যাম্বুলেন্স ড্রাইভার আহত হোন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App