×

সারাদেশ

ঘূর্ণিঝড় রেমাল

পাইকগাছায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী, ক্ষয়ক্ষতি কোটি টাকার

Icon

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৬:২৬ পিএম

পাইকগাছায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী, ক্ষয়ক্ষতি কোটি টাকার

ছবি: ভোরের কাগজ

খুলনার পাইকগাছায় রেমালের প্রভাবে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধ ভেঙ্গে ১০ টি ইউনিয়নের হাজার হাজার বিঘার চিংড়ি ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার মৎস্য সম্পদ। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়ে পড়েছে ১০টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ। 

উপজেলার সোলাদানা বাজার সংলগ্ন সোলাদানা-পাইকগাছা মেইন সড়কের স্লুইচ গেট নামক স্থান ভেঙ্গে উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সোলাদানা ইউনিয়নের ১৩টি স্থান ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। 

এছাড়া, উপজেলার গড়ইখালী, দেলুটি, সোলাদানা, লস্কর, লতা ও কপিলমুনি ইউনিয়নের দুর্বল ভেড়িবাঁধ ভেঙ্গে লবন পানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে চিংড়ি ঘের ও বাড়িঘর। ডুবে গেছে পুকুর। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা দুর্বল ভেড়িবাঁধ গুলো মেরামত করার চেষ্টা করলেও অতিরিক্ত জোয়ারের পানিতে ওয়াপদা ছাপিয়ে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করায় দুর্বল বেড়িবাঁধ গুলো ভেঙ্গে যায়। 

আরো পড়ুন: ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নদী তীরের বাসিন্দাদের

গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু জানান, শিবসা নদীর পাড়ে খুদখালী নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে যায়। এলাকাবাসির সহযোগিতায় ভেঙ্গে যাওয়া স্থানটি জিও ব্যাগ দিয়ে আটকানো হয়েছে। 

লস্কর ইউপি চেয়ারম্যান কে, এম আরিফুজ্জামান জানান, লস্কর ইউনিয়নে আটটি স্থানের বাঁধ ভেঙ্গে গেছে। 

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, আমার ইউনিয়নটি অধিক ঝুঁকিপূর্ণ চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত। তার মধ্যে ২০,২০(১)ও ২১ এই তিনটি পোল্ডারে প্রায় ১৩টি স্থান ভেঙ্গে গেছে। 

লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান তার ইউনিয়নে হাড়িয়া, লতা ও পুতলাখালীর কয়েক স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। 

এদিকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে বাঁধ মেরামতের কাজ তদারকি করছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, ক্ষতিগ্রস্থ বাঁধ গুলো উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের সার্বিক সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রেমাল

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App