×

সারাদেশ

কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই, ভোট স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৩:০৬ পিএম

কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম ছিনতাই, ভোট স্থগিত

চট্টগ্রামে কেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের পর ভোট গ্রহণ স্থগিত। ছবি: সংগৃহীত

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ‌ ইউনিয়নের ৩৪ নং পূর্ব পিঙ্গলা‌ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা ও নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে ওই কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে এই হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, ওই কেন্দ্রে ২৪০-২৫০ জন দুর্বৃত্ত হামলা চালায়। তারা ৯টি ব্যালট‌ ব‌ই, ৫৫১টি ব্যালট‌ পেপার, ৪টি‌ মার্কিং সিল‌ ও ৩টি অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায়।

আরো পড়ুন: নির্বাচনী দায়িত্ব থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অব্যাহতি

এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের‌ সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার শহীদুল্লাহ রায়হান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App