×

সারাদেশ

উপজেলা নির্বাচন

সুন্দরগঞ্জ চেয়ারম্যান হলেন মোস্তফা মহসিন

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৬:৪৪ পিএম

সুন্দরগঞ্জ চেয়ারম্যান হলেন মোস্তফা মহসিন

ছবি: ভোরের কাগজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীকে মোস্তফা মহাসিন সরদার ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকে খয়বর হোসেন মওলা পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট।

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ হলরুমে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে আমিনুল ইসলাম সাজু পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট। 

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ নারী প্রার্থীকে পাওয়া গেল নারায়ণগঞ্জে

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ছালমা আক্তার শিল্পী ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে আল্পোনা গোস্বামী পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট।

এর আগে, বুধবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১৩৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তির্পূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App