×

সারাদেশ

পদ্মার ২২ কেজির পাঙাশ ৩১ হাজারে বিক্রি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ১১:৩৪ এএম

পদ্মার ২২ কেজির পাঙাশ ৩১ হাজারে বিক্রি

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় পাঙাশ মাছ। স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি জেলের কাছ থেকে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনে নিয়েছে।

শনিবার (১ জুন) সকালে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

এর আগে শনিবার ভোররাতে আরিচা ও গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীর মোহনার নিচ থেকে জেলে আনিস হালদারের জালে মাছটি আটকা পড়ে।

আরো পড়ুন: পাইকগাছায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ

জানা গেছে, জেলে আনিস হালদার দলবল নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যায়। তারা ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বসে থাকে। হঠাৎ তাদের জালে জোড়ে একটা ধাক্কা লাগে। পরে তারা দলবল নিয়ে জাল উঠিয়ে দেখতে পায় বড় একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা ভোরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে এসে ওজন দিয়ে দেখে মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনে নেন।

চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, উন্মুক্ত নিলামে মাছটি ১৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে কিনেছি। এখন এক হাজার ৪৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করব।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App