×

সারাদেশ

ঝালকাঠিতে চাচার হাতে ভাতিজা খুন, আহত ২

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৪:২৪ পিএম

ঝালকাঠিতে চাচার হাতে ভাতিজা খুন, আহত ২

ফাইল ছবি

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে চাচার হাতে মাহফুজুর রহমান (২৩) নামে এক যুববকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার (৪০) ও মা ফিরোজা বেগমকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। 

শনিবার (১ জুন) দুপুরে সদর উপজেলার নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাজেম আলী হাওলাদারের ছেলে নিহতের চাচা মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তার আপন চাচা আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৩০), মনির হাওলাদার (৫৫) ও সাদ্দাম হাওলাদারের (২৮) পারিবারিক বিরোধ চলছিলো। দুই পক্ষের মধ্যে গাছ কাটা নিয়ে গত বৃহস্পতিবার মারামারিও হয়। এ ঘটনায় শুক্রবার আমির হাওলাদার ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দেন। 

আরো পড়ুন: ঝালকাঠিতে কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

শনিবার সকালে ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার এএসআই অনিমেষ কবিরের বাড়িতে গিয়ে তদন্ত করে আসে। এতে ক্ষিপ্ত হয় কবির ও তার পরিবারের লোকজন। ক্ষিপ্ত হয়ে তারা শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বসতঘরে এসে আমির আলীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজ আসলে তাদেরকেও কোপানো হয়। এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। তার বাবা ও মাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনোয়ার সাঈদ ঘটনাস্থলে গিয়েছিলাম। পারিবারিক পূর্বের বিরোধে বসতঘরে এসে তিনজনকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেয়ার পথে মাহফুজ নামে একজন মারা যান।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য চাচা মোস্তফা হাওলাদারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App