×

সারাদেশ

ধর্ষক তারেকুল দিরাই থেকে গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৯ পিএম

ধর্ষক তারেকুল দিরাই থেকে গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষক তারেকুল ইসলাম তারেক ( গোল চিহ্ন করা)।

ধর্ষক তারেকুল দিরাই থেকে গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল এলাকা থেকে এমসি কলেজের গণ ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেক কে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের গরমা গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব ০৯। প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তরুণীর স্বামীর দায়ের করা মামলায় আসামিরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়। [caption id="attachment_244670" align="aligncenter" width="700"] র‌্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষক তারেকুল ইসলাম তারেক ( গোল চিহ্ন করা)।[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App