×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

Icon

দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ১২:২৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি: ভোরের কাগজ

সাপ্তাহিক ছুটি এবং ঈদ-উল-আযহার বাকি মাত্র কয়েকদিন। অনেকেই ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এতে যানবাহন চলছে কোথাও ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে।

বৃহস্পতিবার (৬ জুন) রাত থেকে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা, বিশ্বরোড, শহিদনগর, গৌরীপুর বাসস্ট্যান্ড, রায়পুর ও  ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে চট্টগ্রামমুখী লেনে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যা আজ শুক্রবার (৭জুন) বেলা সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এর সঙ্গে ফিটনেসবিহীন দরজা খোলা মাইক্রোবাস যেখানে সেখানে যাত্রী উঠানামা, স্ট্যান্ডগুলোতে অবৈধ দোকান নির্মাণ করায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাব মহাসড়কে পড়ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটি এবং ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষে সংখ্যা বেড়েছে। স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। একই কারণে মহাসড়কের দাউদকান্দি  অংশে  যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App