×

সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত তিন

Icon

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৬:৫০ পিএম

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত তিন

ছবি: ভোরের কাগজ

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা চালানো হয়। এতে নারীসহ তিনজন আহত হয়। এছাড়াও তাদের বাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণ লুটের অভিযোগ উঠেছে। 

শনিবার (৮ জুন) সকলে হাতিবান্দা গ্রামের শীল পাড়ায় বাবলু চন্দ্র শীলের বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, একই গ্রামের সন্তোষ চন্দ্র শীল, চঞ্চল চন্দ্র শীল ও বাবলু চন্দ্র শীলের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে সকালে বাবলু চন্দ্র শীল এর বসতবাড়িতে পরিকল্পিতভাবে হামলা করে। এতে বাবলু চন্দ্র শীল ও তার স্ত্রী, সন্তান নয়ন চন্দ্র শীল গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেন। এ বিষয়ে বাবলু চন্দ্র শীল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে বাবলু চন্দ্র শীল জানান, সন্তোষ চন্দ্র শীল চঞ্চল চন্দ্র শীল ও তার সন্তানেরা পূর্ব পরিকল্পিতভাবে আমার বসতবাড়িতে হামলা করে। এতে আমিও আমার স্ত্রী সন্তান আহত হয়। এ সময় আমার ঘরে ঢুকে ঘরে থাকা আমার কন্যার বিবাহের জন্য নগদ অর্থ ও স্বর্ণ অহংকার বের করে নিয়ে যায়। 

থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App