×

সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ০৭:২৩ পিএম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেসক্লাবে আলোচনা সভা

ছবি: ভোরের কাগজ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেসক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে সামাজিক সংগঠন শখ ও সানন্দার উদ্যোগে সোনারগাঁও প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অংশ নেন শখ ও সানন্দা সংগঠনের প্রতিষ্ঠাতা মুনমুন রহমান, পরিচালক মাহফুজা ইয়াসমিন কল্পনা, উপদেষ্টা বজলুল রায়হান, সাংবাদিক অধ্যক্ষ করীম রেজা, বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতির সভাপতি আনজুমান আরা শিল্পী।

সভায় আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁও প্রেসক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য কামরুল ইসলাম পাপ্পু, মো. সালাউদ্দিন, সংগঠক আতিকুর রহমান, আল হাসান রিয়াজ প্রমুখ।

’শখ সাহিত্য ও ভ্রমণের বন্ধনে আমরা’- এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আলোচনা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে গাছের চারা, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেয় শখ ও সানন্দা সংগঠন। 

এর আগে এ সংগঠনের পক্ষ থেকে সোনারগাঁও পানামা সিটিতে বৃক্ষ রোপণ ও লোকনাথ আশ্রম পরিদর্শন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App