×

সারাদেশ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ ৩ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৮:১০ পিএম

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ ৩ জনের

ছবি: প্রতীকী

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো এক যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার বাকিলা ইউনিয়নের গোগড়া এলাকার হওলাদার বাড়ির রফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (২৪), চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার আবুল খায়েরের ছেলে মো. মুজাম্মেল এবং তার স্ত্রী পিংকি বেগম।

বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া নামক স্থানে চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত হন। এসময় আহত আরও তিনজনকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে দুইজন মারা যান।

হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর পেয়ে বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App