×

সারাদেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচন দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ১১:০২ পিএম

নির্বাচনে কারচুপির অভিযোগ, পুনঃনির্বাচন দাবি

ছবি : ভোরের কাগজ

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলায় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ও কণ্ঠশিল্পী ফিরোজ কিবরিয়া প্লাবন। এসময় তিনি পুনঃনির্বাচন দাবি করেছেন। 

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।। ৬ জুন চরফ্যাশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

লিখিত বক্তৃতায় কিবরিয়া বলেন, চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু থেকেই প্রার্থী জয়নাল আবেদীনের (মোটরসাইকেল) লোকজন স্থানীয় সংসদ-সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের প্রভাব কাজে লাগিয়ে আমাকে ও আমার কর্মী-সমর্থকদের ব্যাপক হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি আমার কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ বিষয়ে আমি চরফ্যাশন থানায় বেশ কয়েকটি অভিযোগ করেছি। 

তিনি বলেন, নির্বাচনের দিন অনেক কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়া হয়নি। কোথাও কোথাও নির্বাচনের আগের রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়-ভীতি দেখানো হয়েছে। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। যা আমি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের বারবার জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App