×

সারাদেশ

ডিবি পরিচয়ে প্রতারণা, পুলিশের এসআইসহ আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১০:০১ পিএম

ডিবি পরিচয়ে প্রতারণা, পুলিশের এসআইসহ আটক ৪

ছবি: প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে প্রতারণা করতে গিয়ে পুলিশের এক এসআইসহ আরো ৩ যুবক আটক হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশ তাদের আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান।

আটকরা হলেন- ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৫০), তার ছেলে রকি (২৫), ছেলের বন্ধু সোহাগ (২৪) ও পারভেজ (২৫)। রকি ও পারভেজের পূর্ণাঙ্গ ঠিকানা নিশ্চিত করতে পারে নি পুলিশ।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা ছেলে ও ছেলের বন্ধুদের নিয়ে থানায় আসে। বদলগাছী থানার ওসি জোবায়ের হোসেনের কাছে ডিবি পরিচয় দেয় তারা।

অভিযান চালানোর নামে থানা পুলিশের সহায়তা চাইলে ওসি জোবায়ের হোসেনের মনে সন্দেহ বাসা বাঁধে। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানান তিনি। পরে ঘটনা ক্ষতিয়ে দেখে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। তখন তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ডিবির পোষাক ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, গোলাম মোস্তফা ইতোপূর্বে নওগাঁ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বদলগাছী থানায় কিছু দিন দ্বায়িত্ব পালন করেছেন। নওগাঁয় থাকাকালে স্থানীয়দের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। শুক্রবার সেই সূত্র ধরে ‘ত্বক্ষক’ নামে একটি প্রাণী বেচা-কেনার প্রতারণা করতে আসে। আটকের পর গোলাম মোস্তাফা এমনটিই স্বীকার করেছে পুলিশের কাছে।

তবে ‘ত্বক্ষক প্রতারণা’ নাকি ডিবি পরিচয় দেয়ার পেছনে আরো অন্য কোন বিষয় লুকিয়ে আছে সেটি ক্ষতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান থানার ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App