×

সারাদেশ

ফুটবল খেলার অপরাধে ৩ ছাত্রকে পিটিয়ে আহত

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১০:৪১ পিএম

ফুটবল খেলার অপরাধে ৩ ছাত্রকে পিটিয়ে আহত

ফুটবল খেলার অপরাধে মাদরাসার ৩ ছাত্রকে পিটিয়ে আহত

ফুটবল খেলার অপরাধে মাদরাসার ৩ ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শিক্ষক মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে। 

সোমবার (১০ জুন) বিকেলে মাদরাসার তাহেলি ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মিজানুর রহমানের ছেলে হাবিবুল্লাহ (১৬), পটুয়াখালীর ছোট দিঘাই এলাকার খলিলুর রহমানের ছেলে রুবায়েত (১৬) ও ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে এলাকার মাহমুদ হাসানের ছেলে ইয়াসিন হাসান নাইম (১৬)। এদের মধ্যে ইয়াসিন হাসান নাইম গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, সোমবার (১০ জুন) দুপুরে তারা ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ফিরে আসলে ওই শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারধর করেন তাদের।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন: সীতাকুণ্ডে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App