×

সারাদেশ

বিস্ফোরণের বিকট শব্দ, আতঙ্কে টেকনাফ সীমান্তবাসী

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১১:১৯ এএম

বিস্ফোরণের বিকট শব্দ, আতঙ্কে টেকনাফ সীমান্তবাসী

ছবি : ভোরের কাগজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্তে মিয়ানমারের ওপার থেকে আবারো ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। এতে কিছুটা আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১২ জুন) রাত ১০টা থেকে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সাবরাং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারি নৌযানকে লক্ষ্য করে কয়েকদিন ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। সীমান্তে গুলিবর্ষণ বেশ কিছুদিন বন্ধ থাকার পর নতুন করে মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।

আব্দুস সালাম বলেন, বুধবার রাত ১০টার পর থেকে টেকনাফের শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় মিয়ানমারের ওপার থেকে থেমে থেমে ভেসে আসতে শুরু করে বিস্ফোরণের বিকট শব্দ। এতে সীমান্ত লাগোয়া শাহপরীর দ্বীপ জেটিঘাট এলাকাসহ জালিয়াপাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া ও আচারবনিয়ার আশপাশের বসত ঘর ও স্থাপনা কেঁপে উঠে। সীমান্তের একেবারে কাছাকাছিতে বসবাসকারিদের অনেকে বাড়ি-ঘর ছেড়ে কিছুটা দূরবর্তী স্বজনের বাড়িতে আশ্রয় নেয়।

বিস্ফোরণের শব্দ ভেসে আসার ঘটনা অব্যাহত থাকায় স্থানীয়দের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন বলে জানান তিনি।

স্থানীয় এ ইউপি সদস্য বলেন, গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার মাঝামাঝি এলাকায় সেন্টমার্টিন দ্বীপে যাতায়তকারী নৌযান লক্ষ্য করে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। 

আরো পড়ুন : মর্টারশেল ও গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ

বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার রাতে সীমান্ত এলাকায় হঠাৎ করে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসতে শুরু করে। উদ্ভুদ পরিস্থিতিতে মিয়ানমার অভ্যন্তর থেকে নতুন করে বিকট শব্দে সীমান্তের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠাও বাড়িয়েছে। তবে রাত ১টার পর থেকে বিস্ফোরণের শব্দ কিছুটা কমে যায়।

আব্দুস সালাম জানান, শাহপরীর দ্বীপ সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাঙ্গালা, নলবইন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকা। ধারণা করা হচ্ছে, মংডু শহর ও আশাপাশের এলাকাগুলোতে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। এতে উভয়পক্ষ ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, শাহপরীর দ্বীপ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনেছেন। তবে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছে। তারপরও সীমান্ত পরিস্থিতির উপর প্রশাসন পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া দেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App