×

সারাদেশ

ডোবায় ভেসে আসলো জীবিত ডলফিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৫০ এএম

ডোবায় ভেসে আসলো জীবিত ডলফিন

কলাপাড়ায় একটি ডোবায় ভেসে এসেছে জীবিত ডলফিন। ছবি : ভোরের কাগজ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল তিনটায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে।

এসময় ডলফিনটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। খবর শুনে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

আরো পড়ুন : আবারো বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

পরে বিকাল পাঁচটার দিকে আন্ধারমানিক নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিন অবমুক্ত করা হয়।

স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা জানিয়েছেন, জেলেদের জালে আটকে ডলফিনটি অনেকটা আহত হয়। আমাদের ধারণা পথভ্রষ্ট হয়ে এটি আন্ধারমানিক নদী হয়ে ডোবায় ঢুকে পরে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App