×

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৫:১৮ পিএম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিললো একটি ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত ডলফিনের। শুক্রবার (১৪ জুন) সকালে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের সীভিউ হোটেল সংলগ্ন সৈকতে ডলফিনটি ভেসে ওঠে।

স্থানীয়রা জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকায় ডেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। ৪-৫ দিন আগে মারা যেতে পারে এমন ধারণা তাদের। এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বনবিভাগের কর্মীরা ডলফিনটিকে মাটিচাপা দেয়ার কথা জানিয়েছেন।

আরো পড়ুন: ডোবায় ভেসে আসলো জীবিত ডলফিন

এর আগে গতকাল (বৃহস্পতিবার ১৩ জুন) কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন একটি ডোবায় ৫ ফুট দৈর্ঘ্যের অসুস্থ একটি ডলফিন ভেসে এসেছিলো। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ডলফিনটি সাগর মোহনায় অবমুক্ত করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানান, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে আমাদের বন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটিকে দ্রুত মাটিচাপা দিতে বলা হয়েছে, যাতে সৈকত এলাকায় দুর্গন্ধ না ছড়ায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App