×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২১ কিমি জুড়ে যানজট

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:১১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২১ কিমি জুড়ে যানজট

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সিদ্ধিরগঞ্জ, বন্দরের জাঙ্গাল এলাকা থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা হয়ে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ২১ কিলোমিটারজুড়ে যানজট রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১১টায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এর ফলে তীব্র দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।

এক যাত্রীরা জানান, তীব্র যানজটের কারণে মদনপুর থেকে কাঁচপুর আসতে প্রায় ১ ঘণ্টা সময় লেগে গেল। যেখানে সাধারণত ১০ মিনিটের বেশি সময় লাগে না। আরেক যাত্রী বলেন, মহাসড়কে এমন জ্যাম আগে কখনো দেখিনি। একদিকে তীব্র গরম আরেক দিকে জ্যাম। গ্রামে ঈদ পালন করতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে আমাদের।

আলী হোসেন নামের এক যাত্রী ঢাকার ওয়ারী যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড থেকে রওনা দেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি ১ ঘণ্টা হয়েছে বাসে উঠেছি; এখনো মাতুয়াইল বসে আছি।

এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এই যানজটের সৃষ্টি হয়। আশা করি, খুব শিগগিরই পুরো মহাসড়ক যানজটমুক্ত হয়ে যাবে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হককে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App