×

সারাদেশ

কুলাউড়ায় পানিতে ডুবে দুই বোন নিহত

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৫:৪২ পিএম

কুলাউড়ায় পানিতে ডুবে দুই বোন নিহত

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে ৪টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের রাজার দীঘির পাড়ে দীঘি থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশুরা হলেন- পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। সম্পর্কে তারা চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামে প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে যায় নাবিলা ও তাসলিমা। বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবিলা ও তাসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুজতে বের হন। সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে রাজার দিঘীতে দুইজনের মরদেহ পাওয়া যায়। 

আরো পড়ুন: রেমালে নিঃস্ব চরবাসীর মুখে জুটবে না কোরবানির গোস্তো!

নিহতদের আত্মীয় ও স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, প্রতিবেশী এক বাড়িতে শিরনী খেয়ে ফেরার পথে ওই দুই শিশু দিঘীতে পড়ে মারা যায়। স্বজনরা সন্ধ্যায় তাদের উদ্ধার করে স্থানীয় রবিরবাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য কিবরিয়া হোসেন খোকন ওই দুই শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। 

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App