×

সারাদেশ

রাঙ্গামাটিতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম

রাঙ্গামাটিতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শনিবার (১৫ জুন) বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদের বোটের উপর বজ্রপাত হলে ৪ জন নিহত হয়। এই ঘটনায় ৩ জনের লাশ পাওয়া গেলেও বোট চালক এখনো নিখোঁজ রয়েছে। 

নিহতরা হলেন- রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে রিনা বেগম (৩৫), জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)। বোট চালক আক্কস আলীর লাশ এখনো পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানায়, শনিবার হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনাস্থলে বোট চালকসহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।

আরো পড়ুন: কুলাউড়ায় পানিতে ডুবে দুই বোন নিহত

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাত হলে বোটের উপরে থাকা বোট চালকসহ ৪ জন নিহত হয় এবং আটারকছাড়া এলাকায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে দুটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

লংগদু উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, শনিবার হাট বাজার দিন শেষে ইঞ্জিন চালিত বোটে করে বাড়ী ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। বজ্রপাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বোট চালকের লাশ উদ্ধারের তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তিনি নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App