×

সারাদেশ

মানিকগঞ্জে কোরবানির ষাঁড়ের শিংয়ের আঘাতে কৃষক নিহত

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:০৬ পিএম

মানিকগঞ্জে কোরবানির ষাঁড়ের শিংয়ের আঘাতে কৃষক নিহত

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের হরিরামপুরে ষাঁড়ের শিংয়ের আঘাতে জীবন খাঁ (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহতের পারিবার বিষয়টি নিশ্চিত করেছে। 

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবনের পরিবারে তার স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সন্তান রয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির গরু বিক্রি করার জন্য দোহার উপজেলার জয়পাড়া হাটে যাওয়ার পথে হাতিঘাটা এলাকা থেকে একটি গরু উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। 

আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ভোরের কাগজকে জানান, হাতিঘাটা গ্রামের জীবন খাঁ নামের এক কৃষক তার ষাঁড় গরুটি জয়পাড়া হাটে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর ষাঁড়টি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের পেটে শিং ঢুকিয়ে দিলে তিনি বেহুশ হয়ে যান। পড়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর থানা অফিসার ইনচার্জ শাহানুর এ আলম দৈনিক ভোরের কাগজকে জানান, এ দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত নন তিনি। হয়তো স্বাভাবিক মৃত্যু বিধায় জনপ্রতিনিধি অথবা নিহতের পরিবারের পক্ষ থেকে  থানাতে বিষয়টি অবহিত করা হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App