×

সারাদেশ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী-শিশু কন্যাকে কোপালো দুর্বৃত্তরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০, ১২:৫১ পিএম

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী-শিশু কন্যাকে কোপালো দুর্বৃত্তরা

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী মরিয়ম (৩৩) ও শিশু কন্যা সাদিয়া (৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা । মুমূর্ষ অবস্থায় মা-মেয়ে দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে নিজ ঘরে এ ঘটনার শিকার হন তারা। জাহিদ নামে এক প্রতিবেশী বখাটে এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । তবে হামলার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। আহতরা হলেন একই গ্রামের সৌদি প্রবাসী নবী উল্যার স্ত্রী ও মেয়ে। তাদের দুই হাত ও মাথায় ধাড়ালো অস্ত্রের আঘাতের ছিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, রাতে প্রবাসী নবী উল্যার বাড়ি থেকে তার স্ত্রী ময়িমের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনা স্থলে যায়। এসময় রক্তাক্ত জখম অবস্থায় মা ও মেয়েকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আসিফ মাহমুদ জানান, দুই হাতের কব্জি কাটা ও মাথায় জখম নিয়ে মা ও মেয়েকে জরুরী বিভাগে আনা হয়। প্রাথমিক ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তবে আশঙ্কা মুক্ত নয় বলে মাকে পঙ্গু হাসপাতাল ও মেয়েকে নিওরো সাইন্স মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)জসিম উদ্দিন জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে করেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App