×

সারাদেশ

সুনামগঞ্জবাসীর ঈদ আনন্দ ভেসে গেছে পাহাড়ি ঢলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০১:০৪ পিএম

সুনামগঞ্জবাসীর ঈদ আনন্দ ভেসে গেছে পাহাড়ি ঢলে

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জবাসীর ঈদুল আজহার খুশি ম্লান করে দিয়েছে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এবার গ্রামের পর শহর আক্রান্ত হয়েছে। পানি ঢুকেছে লোকালয়ে। শহরের অনেক দিকের রাস্তাঘাট পানিতে নিমজ্জিত। ঈদের আনন্দ বাদ দিয়ে ঘর ঘোচাতে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের বড়পাড়া, তেঘরিয়া, দক্ষিণ আরপিন নগর, কাজীরপয়েন্ট, বাধন পাড়া, মরাটিলা এলাকার মানুষ।

সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহার কোরবানির পশু নিয়েও বিপাকে আছেন সুনামগঞ্জের মানুষ। এলাকারবাসীর তথ্যমতে, রাত থেকে বৃষ্টি শুরু, এখন অবধি চলছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। বাসায় সামনে হাঁটু সমান পানি। ঈদের দিন বাসায় বসে সময় পার করছে এলাকার মানুষ।

আরো পড়ুন : বাড়ছে তিস্তার পানি, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট

শহরের কাজির পয়েন্ট পানিতে তলিয়ে গেছে। এদিকে আজ ঈদ। বেশিরভাগ বাসার নিচে পানি থাকায় কোরবানির গরু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। একইভাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার, মধ্যনগর, ছাতক, ধর্মপাশায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হয়েছে প্রায় শতাধিক গ্রাম। প্রতিদিন বন্যার কবলে পড়ছে নতুন নতুন গ্রাম। স্থানীয় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, স্বল্পমেয়াদি বন্যা চলছে। তবে এই বন্যা বেশিদিন স্থায়ী হবে না।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়েছে। মানুষের জন্য শুকনা খাবারের পাশাপাশি গবাদিপশুর জন্য খাদ্য ও নৌকা প্রস্তুত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালিত

নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালিত

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে মিললো হাতে লেখা চিঠি

ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে মিললো হাতে লেখা চিঠি

জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি : মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি : মুক্তিযুদ্ধমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App