×

সারাদেশ

বগুড়ায় ২ যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৪:২৯ পিএম

বগুড়ায় ২ যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় ২ যুবককে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের এক বন্ধু। সোমবার রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ড ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান।

নিহতরা হলেন- দুদু মিয়ার ছেলে শরীফ (২৪) ও শফিকুল ইসলামের ছেলে রোমান (২৩)। তারা ওই এলাকারই বাসিন্দা।

নিশিন্দারা চকর পাড়া এলাকার আশরাফ আলী বলেন, ঈদের রাত দেড়টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন গলির মুখে শরীফ ও রোমানের মরদেহ পাশাপাশি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ সময় তাদের বন্ধু হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত শরীফের বাবা দুদু মিয়া বলেন, ‘বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন শরীফের মোবাইলে ফোন করে। এর পরপরই সে বাসা থেকে বেরিয়ে যায়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে আমরা বাইরে গিয়ে দেখি ১৫-২০ জনের একটি দল শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে জখম করছে। পরে তারা ৩ জনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।’

হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও শরীফ ও রোমানের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানান দুদু মিয়া। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে।

আরো পড়ুন: ‘আমাদের মতো গরু-বাছুরও না খেয়ে আছে’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App