×

সারাদেশ

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

Icon

গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০৩ পিএম

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলকুজইলে বিলের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আসফাক আহম্মেদ তাহমিদ (২৩) । সে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৩য় বর্ষের ছাত্র। সে রাজশাহী শহরের রাজপাড়া থানার সিপাইপাড়া গ্রামের আফতাব উদ্দিন তানুর ছেলে।

বুধবার (১৯ জুন) আনুমানিক ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের চেরাডাঙ্গা গ্রাম সংলগ্ন বিলকুজইলে বিলে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, মৃত্যু আসফাক আহম্মেদ তাহমিদ ও তার বন্ধু ফারদিন হোসেন (২৪) দুই বন্ধু মিলে রাজশাহী থেকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের ফাহাদ সামিত নামে তাদের বন্ধুর বাসায় মঙ্গলবার বেড়াতে আসেন। বুধবার দুপুরে দিকে পার্শ্ববর্তী বিলকুজইল বিলে গোসল করতে নামলে পানির স্রোতে যেয়ে পূর্ণভবা নদীতে তলিয়ে গেলে সাথে থাকা অন্য বন্ধুরা ও উপস্থিত জেলেরা আসফাক আহম্মেদ তাহমিদ কে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় আক্কেলপুর বাজার বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: ধর্ষণ মামলার ৫ বছর ধরে পলাতক আসামী গ্রেপ্তার

এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে রাত ১১ টার দিকে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App