×

সারাদেশ

মুয়াজ্জিনের ছুরিকাঘাতে স্ত্রী খুন

Icon

কাগজ প্রতিবেদক, লক্ষ্মীপুর

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:৩০ পিএম

মুয়াজ্জিনের ছুরিকাঘাতে স্ত্রী খুন

ছবি: সংগৃহীত

কথা কাটাকাটির জের ধরে লক্ষ্মীপুরের রামগতিতে শিহাব নামের এক মুয়াজ্জিন তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে । নিহতের নাম শাহনাজ বেগম। পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার সুজন গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে । অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে শিহাব তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করলে তিনি ঘটনাস্থলেই শাহনাজ মারা যান। এক পর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

আরো পড়ুন: সোনারগাঁও থেকে নিখোঁজ দুই সহোদর কিশোরকে ৪৫ দিন পর উদ্ধার

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, অভিযুক্ত পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App