×

সারাদেশ

জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৪, ০২:৪১ পিএম

জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৩

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশি বৈঠকে আবদুল খালেক টিংকু (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় কুপিয়ে আহত করা হয়েছে আরো তিনজনকে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক একই গ্রামের তবজুল হকের ছেলে। আহতরা হলেন- তবজুল হক ও তার ছেলে আবদুল মালেক। তবে আরেক আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

আরো পড়ুন: কুলাউড়ায় রেললাইনে পানি

নিহতের পিতা তবজুল হক জানান, নিজ জমি নিয়ে ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে বিকেলে নিজ বাড়ির সামনে সালিশি বৈঠক ডাকা হয়। শালিসের মাঝেই মন্টু, মামুন, সুমন ও আজিম হঠাৎ করেই দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালায়। এতে ঘটনাস্থলেই আবদুল খালেক টিংকু মারা যায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে হত্যায় জড়িত থাকার অভিযোগে আজিম ও আলো নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ওরসে নাচতে নাচতে মৃত্যু, আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

শিশুদের পেটে করে ইয়াবা পাচার, ধরা পড়ল নারী

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

সব প্রাথমিকে ‘মিড ডে মিল’ কবে থেকে শুরু, জানা গেল

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নতুন বাসায় ওঠার পরদিনই চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App