×

সারাদেশ

ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১

Icon

ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৫:৩৪ পিএম

ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১

ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের প্রায় ১১ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ জুন) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী গ্রামে এ ঘটনাটি ঘটে । ঘিওর থানায় উভয় পক্ষ পৃথক পৃথক মামলা দায়ের করেছে। 

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে বীরসিংজুরী গ্রামের মো. দেলোয়ার হোসেন একই গ্রামের কাংঙ্গাল মিয়ার নিকট থেকে ৯ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু দীর্ঘ দিনেও সে জমি সঠিকভাবে বুজিয়ে দেয়নি। শনিবার সকালে দেলোয়ার হোসেন জমির বিষয়ে কথা বলতে গেলে দেলোয়ার গং ও রাজা গংরা ক্ষিপ্ত হয়ে বাঁশ,লোহার রড এবং শিকল দিয়ে মারামারি করলে  উভয় পক্ষের লোকজন মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় ১১ জনকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরো পড়ুন: সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০

ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, মারামারি বিষয়ে দুই পক্ষই পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একজনকে আটক করা হয়েছে। আটককৃত রনিকে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App