×

সারাদেশ

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৩:৩২ পিএম

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পতাকা উত্তোলন, আনন্দর‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগরে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

উপজেলা আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হায়দারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

আরো পড়ুন: সোনারগাঁও থেকে নিখোঁজ দুই সহোদরকে ৪৫ দিন পর উদ্ধার

এসময় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App