×

সারাদেশ

ভোলায় পুলিশ গুলিবিদ্ধ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৯:৩৩ পিএম

ভোলায় পুলিশ গুলিবিদ্ধ!

ভোলায় নৌ-পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। ছবি: ভোরের কাগজ

ভোলায় নৌ-পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল  (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে ইলিশা নৌ-থানার মধ্যে এ ঘটনা ঘটে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মো. মোক্তার হোসেন। তিনি ইলিশা নৌ-থানায় কর্মরত।

এদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া তথ্যমতে জানা গেছে, বিকেল ৪টার দিকে ডিউটির উদ্দেশে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৮টা) পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বিষয়টিতে গণমাধ্যমে কথা বলেননি। তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ড একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App