×

সারাদেশ

হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১১:১০ এএম

হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম  মো. রবিউল ইসলাম (২৫)। তিনি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকের চালক, সহযোগীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানার কাছে বুধবার (২৬ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম। ওসি আরো জানান, আজ সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় ট্রাক চালক কামাল, সহযোগী রমজান ও মনিরুল ইসলাম নামে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App