×

সারাদেশ

রংপুরে এক দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৯:৫৭ এএম

রংপুরে এক দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

ছবি : প্রতীকী

রংপুরে পৃথক তিনটি স্থানে পানিতে ডুবে একদিনে মোট পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকায় ঘাঘট নদীতে ও নগরীর ভুরারঘাট এলাকায় একই নদীতে ডুবে মোট চার জনের মৃত্যু হয়। এছাড়া একই দিন সকালে মিঠাপুকুরের বড়বালা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরো এক শিশুর মৃত্যু হয়।

জানা গেছে, রংপুর নগরীর দর্শনা ভুরারঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছে— ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। দুইজনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আতাউর রহমান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। আরো এক শিশুকে জীবিত অবস্থায় পাওয়া যায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : নারী চিকিৎসকের আত্মহত্যা, প্রেমিকের নামে মামলা

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মিলে ঘাঘট নদীতে দুপুরের সময় গোসল করতে নামে তারা। নামার পর পানির স্রোতে নদীর মাঝখানে চলে যায় এবং এক সময় পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে বিকেলে সাড়ে ৩টার দিকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এদিকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রাম সংলগ্ন ঘাঘট নদীতে পানিতে ডুবে দুপুর আড়াইটার দিকে আয়শা খাতুন ও আয়াত খাতুন নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে মিঠাপুকুরের ১১ নং বড়বালা ইউপির পশ্চিম বড়বালা এলাকায় সকাল ৯টার দিকে এরশাদুল হকের এক বছরের মেয়ে মিফতাহুল জান্নাত মাইশা বাড়ির পাশে পুকুরে পরে পানিতে ডুবে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App