×

সারাদেশ

মাদ্রাসায় মিললো ছাত্রের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৪:১৩ পিএম

মাদ্রাসায় মিললো ছাত্রের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক হাফেজিয়া মাদ্রাসা থেকে আব্দুল্লাহ (১২) নামের অধ্যয়নরত এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রের মৃত্যু কি আত্মহত্যা না কি হত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৮ জুন) রাত ১০টায় উপজেলার আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাষ্টার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। নিহত আব্দুল্লাহ উপজেলার আকুবপুর গ্রামের আবদুর রউফ মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মাষ্টার পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় শুক্রবার আসরের পর জানালার গ্রীলের সঙ্গে আব্দুল্লাহ নামের এক ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলছে দেখে কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার এসআই আবুল বাশারের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আরো পড়ুন: ফের পুকুরে ধরা পড়ল রুপালি ইলিশ

মাদ্রাসার বড় হুজুর আবদুল কাইয়ুম বলেন, ধারণা করছি ছাত্র আবদুল্লাহ আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে শনিবার (২৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App