×

সারাদেশ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৫:১১ পিএম

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর

ছবি: সংগৃহীত

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর। পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। 

দীর্ঘ দুই মাস আট দিন পর চালু হয়েছে এই সেবা। সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়ার এতদিন বন্ধ ছিল সীমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুত গতির ইন্টারনেট সেবা।

শুক্রবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ।

মির্জা কামাল আহম্মদ জানান, সীমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেয়া হয়েছিল। সীমিউই-৪ থেকে আগামী দু এক দিনের মধ্যে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে। এরফলে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট প্রদানের লক্ষ্য নিয়ে দেশের সর্বোচ্চ গতির কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন যাত্রা শুরু করে।

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App