×

সারাদেশ

ছাগলনাইয়ায় যেভাবে জব্দ হলো বিপুল পরিমাণ মদ

Icon

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম

ছাগলনাইয়ায় যেভাবে জব্দ হলো বিপুল পরিমাণ মদ

ছাগলনাইয়ায় যেভাবে জব্দ হলো বিপুল পরিমাণ মদ। ছবি: সংগৃহীত

ছাগলনাইয়ায় বিদেশি মদসহ একটি পিকআপ জব্দ এবং এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ছাগলনাইয়া পৌরসভার বটতলী এলাকা থেকে রবিবার (১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. পেয়ার আহাম্মদ (৩৭), সে রাধানগর ইউনিয়নের মোকামিয়া এলাকার মৃত মো. ফয়েজ আহাম্মদের ছেলে।

অভিযানে মাদক বহন কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। এছাড়া গাড়িটি তল্লাশি চালিয়ে ৬৯ বোতল বিদেশি মদ (হুইস্কি ও ভদকা) জব্দ করা হয়। যার ওজন আনুমানিক ৫২লিটার এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০০ টাকা।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি ভোরের কাগজকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন: স্ত্রীকে পিটিয়ে কারাগারে বিএনপি নেতা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App