×

সারাদেশ

পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:১৬ পিএম

পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : ভোরের কাগজ

রাজশাহীর পুঠিয়ায় মাছ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাসির আলী (৪৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ৩ টার সময় পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল বাজারে ঈদগাহ ময়দানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম মো. নাসির উদ্দিন (৪৫)। তিনি ধোকড়াকুল সড়ক পাড়া এলাকার মোকসেদ আলীর ছেলে। এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরের ধোকড়াকুল বাজারে মুদিখানার দোকান আছে। তিনি মোটরসাইকেলে করে দোকানে আসার সময় ধোকড়াকড়াকুল বাজারে যাচ্ছিলেন। এসময় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মাছ বোঝাই করে মিনি ট্রাক ধোকড়াকুল ঈদগাহ এর কাছে এসে মোটরসাইকেলকে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে গাড়িটির ড্রাইভার ও হেলপারকে ধোকড়াকুল বাজারে এসে আটক করে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এলাকার লোকজন ট্রাক ও তার ড্রাইভারকে আটক করেছে। নাসিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন : বৃষ্টিভেজা সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App