×

সারাদেশ

এবার বাসের ভেতর ধর্ষণের শিকার নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১২:১৯ পিএম

যেসময় ধর্ষণের প্রতিবাদ চলছে সারাদেশে সেসময় এবার যশোরে বাসের মধ্যে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে যশোরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে এ ঘটনা ঘটে। মনির হোসেন নামের বাসের কন্ডাকটারকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া নারী মাঝে মধ্যে যশোর থেকে রাজশাহী যাতায়াত করেন। এজন্য রাজশাহীগামী এমকে পরিবহনের বাস কান্ডাক্টর মনির হোসেনের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।  বৃহস্পতিবার রাতে তিনি অন্য একটি পরিবহনে করে রাজশাহী থেকে যশোরে এসেছিলেন। ওই রাতে শালিখায় পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনিরের সঙ্গে যোগাযোগ করেন।

আরো জানা যায়, মনির কৌশলে তাকে শহরের মনিহার এলাকার কোল্ডস্টোরের কাছে রাখা এমকে পরিবহনের বাসের মধ্যে নিয়ে যায়। এরপর বাসের মধ্যেই তাকে ধর্ষণ করা হয়। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাদের পাকড়াও করে মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে তরণীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মনিরকে আটক করা হয়।

এদিকে ধর্ষণের শিকার তরুণী জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহীর বহদ্দার মোড় থেকে এমকে পরিবহনের একটি বাসে (যশোর-ব-১১-০১২৪) যশোরে আসছিলেন। পথিমধ্যে ওই বাসের সুপারভাইজার তাকে একটি জুস খেতে দেন। জুস খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। তিন জন তাকে ধর্ষণ করে বলে তিনি জানান।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, শুক্রবার ভোরে ধর্ষণের শিকার এক তরুণীকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আলামত সংগ্রহ করা হবে। রিপোর্ট আসার পর মূল ঘটনা জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App