×

সারাদেশ

রামগতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০১:০০ পিএম

রামগতিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মো. ডালিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের রামগতি উপজেলার রাস্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সমিতি বাজার এলাকার হুমায়ুন কবিরের ছেলে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ডালিম উপজেলার ছৈয়দ মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে রাস্তারহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এতে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পলাতক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App