×

সারাদেশ

খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ১২:৫১ পিএম

খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে নওগাঁর মান্দা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া এলাকায় আকন্দ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী।

নিহত ২৫ বছর বয়সী মো. শরিফ উদ্দিন তুড়ুকবাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আরো পড়ুন: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল পুলিশ হেফাজতে

স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার তুড়ুকবাড়িয়া হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হলে স্থানীয়রা মীমাংসা করার চেষ্টা করেন। এর জেরে তড়ুকবাড়িয়া মোড় থেকে ক্যারাম বোর্ড খেলে বাড়ি ফেরার পথে একই গ্রামের মো. আহম্মদের ছেলে মো. সুলতান ও মো. জিয়াউর রহমানের ছেলে পারভেজ ধারালো হাসুয়া দিয়ে শরিফের পেছনে কোপ দেয়। এ সময় শরিফ বাঁচার জন্য দৌড় দিতে গিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এরপর তারা দুজন মিলে আবারো শরিফের পিঠে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে শরিফ তার নিজ বাড়ির বারান্দায় এসে পড়ে যায়। তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

তিনি বলেন, শরিফ হত্যার বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন সুলতানের বাড়ি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সুলতানের মা সেলিনাকে তার নিরাপত্তার জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, শরিফের লাশ থানায় নিয়ে সকালে নওগাঁ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App