×

সারাদেশ

কর্ণফুলী পেপার মিলসে মধ্যরাতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:২৯ এএম

কর্ণফুলী পেপার মিলসে মধ্যরাতে আগুন

ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলস্-এ (কেপিএম) আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্র ঘটে। তবে এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী।

কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।

আরো পড়ুন : প্রশ্নফাঁসে কোটিপতি নিরাপত্তা প্রহরী শাহাদত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App