×

সারাদেশ

মেঘনার এক ইলিশ ৫২০০ টাকায় বিক্রি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:০২ এএম

মেঘনার এক ইলিশ ৫২০০ টাকায় বিক্রি!

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ। পরে মাছঘাটে আনলে সৌরভ ব্যাপারী নামে এক ব্যবসায়ী সর্বোচ্চ দাম হাঁকিয়ে ইলিশটি ৫ হাজার ২০০ টাকায় কিনে নেন। 

শনিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাতান খাল বউ বাজার মাছঘাটে ইলিশটি নিলামে বিক্রি করা হয়। এ সময় ইলিশ মাছটি দেখতে মাছঘাটে ভিড় জমান স্থানীয় ও দর্শনার্থীরা। 

ভোলার দৌলত খাঁ এলাকার বিল্লাল মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এই ইলিশটি পেয়েছেন। তারপর তিনি চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের মৎস্য আড়তে নিয়ে আসেন। তিনি নিলামের ডাক দিলে মাছটি ৫ হাজার ২০০ টাকায় কিনে নেন সৌরভ ব্যাপারী।

আরো পড়ুন: দুটি হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পলক

জেলে বিল্লাল মাঝি বলেন, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। শুক্রবার রাতে আমি নদীতে জাল ফেলেছি। শনিবার দুপুরে জাল উঠিয়েছি। এতে বড় ইলিশটি ধরা পড়ে। পরে বাতান খাল বউ বাজার মাছঘাটে নিয়ে আড়তে মাছটির ডাক উঠানো হয়। আলহামদুলিল্লাহ আমি ভালো দাম পেয়েছি।

চর ইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, গত কয়েকদিন কেজি ওজনের ইলিশ বেশি আসছে। এমনিতে নদীতে ইলিশ কম পাওয়ায় দাম বেশি। 

তবে বিল্লাল মাঝির জালে ধরা পড়া ২ কেজি ওজনের ইলিশে চমক ছিল। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। 

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুম নিরাপদ করেছে, পাশাপাশি মাছের জন্য অভয়াশ্রম তৈরি করা এবং সাগরে নির্দিষ্ট সময় মাছ ধরা নিষিদ্ধ করা হয়। ফলে এখন মাছ যেমন বড় হওয়ার সুযোগ পাচ্ছে, তেমনি মাছের বংশবৃদ্ধি এবং উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নদীতে মাছ কম পাওয়া গেলেও সামনে নিষেধাজ্ঞা শেষ হলে মাছ বেশি পাওয়ার সম্ভাবনা আছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App